তানোরে 'মাহলে ভাষা' দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার গ্রাম মুন্ডুমালায় মাহলে টোলায় গতকাল সোমবার মাহলে ভাষা দিবস উদ্যাপিত হয়েছে। মাহলে জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন মাহলে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির (এমএলডিসি) আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে মাহলে ভাষার প্রথম সাময়িকী ভাজান-এর মোড়ক উম্মোচন করা হয়। এর মাধ্যমে মাহলে ভাষার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে উপস্থিত ব্যক্তিরা আশা করেন। সাময়িকীর সম্পাদক জানান, ভাজান ত্রৈমাসিক হিসাবে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে মাহলে ভাষায় অবদানের জন্য যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাঁদের মধ্যে যাঁরা মারা গেছেন তাঁদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় মাহলে ভাষা দিবস।
আদিবাসী নেতা ও এমএলডিসির সভাপতি মেরিনা হাসদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমালার পৌর মেয়র গোলাম রাব্বানী। এতে আরও উপস্থিত ছিলেন মাসাউসের নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরি, দিঘন্ত-বাইসি প্রধান সিষ্টি বারে, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেণ, ভাষাসৈনিক সিলভেস্টার বারে, মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উজ্জ্বল ডুমরি, আদিবাসী ছাত্রমোর্চার যুগ্ম সম্পাদক সৌমিক ডুমরি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত খুব কম পরিচিত একটি জাতিগোষ্ঠীর নাম মাহলে। বাংলাদেশে মাহলেদের সংখ্যা প্রায় ৪৫ হাজার। এই জাতিগোষ্ঠীর আছে সমৃদ্ধ একটি সংস্কৃতি। আশ্চর্যের বিষয় হচ্ছে মাহলে জাতির দুটি ভাষা।