তাপ পোহাতে গিয়ে পুড়ে এসআইয়ের মৃত্যু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারায়ণগঞ্জের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মদ্যপ অবস্থায় তাপ পোহাতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন। কেউ তাঁকে হত্যা করেনি।’ অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সাজ্জাদুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন পেশ করা হয়। এরপর তা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম।ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন নিহত শাহজাহানের বড় ভাই অবসরপ্রাপ্ত এসআই ফরিদ আহমেঞ্চদ। তিনি বলেন, তাঁর ভাইয়ের কুলখানি সম্পন্ন করার পর হত্যা মামলা করা হবে। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ, দ্বিতীয় কর্মকর্তা এসআই বিনয় কৃষ্ণ কর ও অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তিকে আসামি করা হবে। ফরিদ বলেন, ‘সাহসিকতা ও সততার জন্য তাঁর ভাই শাহজাহান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন। সংবাদ সমেঞ্চলন করে মৃত্যুর পুরো ঘটনা দেশবাসীকে জানানো হবে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।’এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচ কামারী গ্রামের কবরস্থানে গতকাল এসআই শাহজাহানকে দাফন করা হয়।তদন্ত প্রতিবেদনে যা আছে: ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে এসআই শাহজাহান নারায়ণগঞ্জ জেলায় কর্মরত। প্রথমে ছিলেন জেলা পুলিশের গোয়েন্দা শাখায়। পরে বন্দর থানায় বদলি হন। তিনি নিয়মিত মদ পান করতেন। কিছুদিন ধরে বন্দর থানা প্রাঙ্গণে রাতে গাছের পাতা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তাপ পোহাতেন এবং আগুনের পাশে বসে মদ পান করতেন। এর আগে মদ্যপ অবস্থায় অসতর্কতার কারণে সৃষ্ট আগুনে তাঁর কোয়ার্টারের দরজা ও শোবার বিছানা পুড়ে যায়। ১৩ ডিসেম্বর রাতে শাহজাহান দায়িত্ব শেষ করে কোয়ার্টারে ফিরে খাওয়া-দাওয়া করেন। পরে কোয়ার্টারের বারান্দায় গাছের পাতায় আগুন জ্বালিয়ে মদ পান শুরু করেন। মদ্যপ অবস্থায় হাতে থাকা মদের বোতল আগুনের ওপর পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মাতাল থাকায় তিনি নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে আগুনের ওপর পড়ে যান। একই সময় তাঁর পকেটে থাকা দুটি ইনহেলার (হাঁপানি-আক্রান্ত রোগীদের সেপ্র) বিস্ফোরিত হয়। শীতকালে পরনে মোটা সিনথেটিকের কাপড়ের শীতবস্ত্র থাকায় এসআই শাহজাহান মারাত্মকভাবে দগ্ধ হন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার পরপর শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করায় পুলিশ। ঘটনার পর থানার কোয়ার্টারে শাহজাহানের কক্ষে বিছানার নিচে রাখা একটি প্লাস্টিকের বড় কনটেইনার এবং বিছানার পাশের টেবিলে বোতলে মোট ১২ লিটার দেশি মদ পাওয়া গেছে।প্রতিবেদনে দাবি করা হয়, ঘটনার পরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরকের কোনো আলামত খুঁজে পায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত আদালতের অনুমতি সাপেক্ষে সিআইডির কাছে পাঠানো হবে।পুলিশ সুপার বলেন, শাহজাহানের মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শাহজাহানের বক্তব্য নিতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শাহজাহান কথা বলতে না পারায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পুলিশ তাঁর বক্তব্য রেকর্ড না করেই ফিরে আসতে বাধ্য হয়।শাহজাহানের মৃত্যুর ঘটনায় বন্দর থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তার বিরুদ্ধে পরিবারের অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, তদন্ত কমিটি এসআই শাহজাহানের সঙ্গে বন্দর থানার ওসি নূর মোহামঞ্চদ ও দ্বিতীয় কর্মকর্তা বিনয় কৃষ্ণ করের কোনো পূর্বশত্রুতা বা বিরোধের সত্যতা খুঁজে পায়নি। নূর মোহামঞ্চদ বন্দর থানায় যোগ দিয়েছেন মাত্র দেড় মাস আগে। তবু শাহজাহানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।