তাপপ্রবাহ কমার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ রোববারও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সুখবর হলো—এই অসহনীয় অবস্থা দূর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিন্তু তা দূর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।