তাপস হত্যাকাণ্ডের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকারের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংবাদিকতা ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মো. ফরহাদ উদ্দিন সিকদার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজমুস সালেহীন, যুগ্ম আহ্বায়ক সাদেক হোসাইন ও কায়সার শাকিল। তাঁরা বলেন, তাপস হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও প্রশাসনের উদাসীনতা ও গাফিলতির কারণে দোষীদের এখনো চিহ্নিত করা হয়নি।
কর্মসূচিতে বঙ্গবন্ধু সাংবাদিকতা ছাত্র পরিষদের নেতা-কর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।