তাপসের বিরুদ্ধে দুদকের মামলা হাইকোর্টে বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট বরাদ্দ নেওয়ায় তথ্য গোপনের অভিযোগে সাংসদ শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর করা বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। আদালতে তাপসের পক্ষে আইনজীবী মো. মেহেদী হাসান চৌধুরী ও দুদকের পক্ষে আইনজীবী মিজানুর রহমান শুনানি করেন। সরকারের পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গুলশানে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে শেখ ফজলে নূর তাপস তথ্য গোপন করেছেন—এমন অভিযোগে ২০০২ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় তাপস ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা করে।