বরগুনার বামনায় মাদ্রাসাছাত্রী জেনি আক্তার ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বখাটে তাপুকে ছয় দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে জেনির পরিবার ক্ষুব্ধ। মামলার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা।কর্মসূচির অন্যতম উদ্যোক্তা বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল হক আকন্দ গতকাল প্রথম আলোকে বলেন, বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস, অ্যাসেড, বরগুনা জেলা মানবাধিকার কমিশন, জেলা মহিলা পরিষদ, কোস্টাল এনজিও ফোরামসহ ১০টি সংগঠন এই মানববন্ধনের আয়োজক। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।বখাটে তাপুকে গ্রেপ্তার করতে না পারা ও মামলার তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে জেনির বাবা মোতালেব হাওলাদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমরা গরিব ও সহায়হীন মানুষ। তাই নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে চুপচাপ রয়েছি। এই নিয়ে বাড়াবাড়ি করলে কি না, আমাদের জীবন বিপন্ন হয় এবং প্রশাসন রুষ্ট হয় সেই ভয়ে কিছু বলার সাহস পাচ্ছি না। সবকিছু নিয়তির ওপর ছেড়ে দিয়েছি।’বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী গতকাল বলেন, পুলিশ বখাটে তাপুকে গ্রেপ্তারের ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করছে না। তিনি মামলার বিষয়ে কোনোরকম রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি নিজেই স্পর্শকাতর ও আলোচিত এই মামলাটি তদন্ত করছি এবং আমি স্বাধীনভাবেই কাজ করছি।’গত সোমবার রাতে বামনা উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের মাদ্রাসাছাত্রী জেনির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে প্রতিবেশী বখাটে তাপু (২২) ও তাঁর সহযোগীরা। পরদিন ভোরে জেনির লাশ বাড়ির পেছনে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝোলানো অবস্থায় পাওয়া যায়।