প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের ফুটফুটে শিশু তাফসির আহম্মেদ দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা ফেনীর পেয়ার আহম্মেদ একজন শিক্ষক। রাজধানীর শিশু হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে তাফসির। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ টাকা। কিন্তু শিশুটির অসহায় পরিবারের পক্ষে এই ব্যয় মেটানো সম্ভব নয়। এ অবস্থায় সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তায়ই হয়তো সুস্থ জীবন ফিরে পেয়ে তাফসির আবার মায়ের কোলে ফিরতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: পেয়ার আহম্মেদ, হিসাব নম্বর-১৫৯২১, জনতা ব্যাংক, প্রধান শাখা, ট্রাংক রোড, ফেনী কিংবা আমজাদ হোসেন, হিসাব নম্বর-৩৮৭২, ইসলামী ব্যাংক, কলেজ রোড শাখা, ফেনী। বিজ্ঞপ্তি।