প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাফসিরুল ইসলামের বয়স মাত্র দুই বছর চার মাস। এর মধ্যে সে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। কারণ, সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (ডি ব্লক, তৃতীয় তলা, সাউথ রুম নম্বর ৩১০, বেড নম্বর ২৭) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র বাবা জাহাঙ্গীর হোসেনের পক্ষে এ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাকির হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৫৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পল্লবী শাখা, মিরপুর। মুঠোফোন: ০১৯২০৫২২০৩২। বিজ্ঞপ্তি।