তাবেলা হত্যায় নব্য জেএমবি জড়িত: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাসহ ১৮টি নাশকতার ঘটনায় নব্য জেএমবি জড়িত বলে দাবি করেছে র্যাব। আজ শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ কথা জানান।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে।
ডিবি এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাইসহ সাতজনকে আসামি করে তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে।