তামাক আবাদ না করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর দুই কানি জমিতে তামাকের চাষ করেছিলাম। কিন্তু এখন আমি সবার সামনে তামাক আবাদ না করার অঙ্গীকার করছি। কারণ, আমার স্ত্রী একসময় চুল্লিতে তামাক পোড়ানোর কাজ করত। তামাকের বিষাক্ত নিকোটিনের প্রভাবে বর্তমানে সে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য এ পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে।’কক্সবাজারের রামু উপজেলার ভূতপাড়ায় গত মঙ্গলবার তামাকবিরোধী এক সমাবেশে স্থানীয় তামাকচাষি গোলাম ছোবহান এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সুজনের রামু শাখার সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক ইজত উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবিনা খানম প্রমুখ বক্তব্য দেন।