তামাক চাষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিকর তামাক চাষ বন্ধের দাবি জানিয়েছে তামাকবিরোধী জোট। গতকাল শনিবার জোটের এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।তামাকবিরোধী জোট গতকাল নিজস্ব কার্যালয়ে ‘খাদ্যনিরাপত্তা ও পরিবেশ, জনস্বাস্থ্য, কৃষিজমির জন্য হুমকি তামাক চাষ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।