তামাক চাষিকে গলা কেটে হত্যা
বান্দরবানের লামা উপজেলার তাউপাড়ায় মনহর আলী নামের একজন তামাকচাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার ভোরে মনহরের খামারবাড়িতে এ ঘটনা ঘটে।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: আলী হোসেন (৩০), মো. শুক্কুর (৪২) ও মো. শাকের (৩৫)। তাঁরা তিনজনই মনহর আলীর খামারে মাসিক বেতনে কাজ করেন। লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, গত শুক্রবার সকালে আলী হোসেন, শুক্কুর ও শাকেরকে নিয়ে তিনি ওই খামারে যান। মনহর আলীর পাশে থাকা আলী হোসেন থানায় প্রথম আলোকে বলেন, ‘আমরা রাতে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে চার থেকে পাঁচজন লোক এসে মনহর আলীকে ধরে জবাই করে দেয়। ভয়ে আমরা চুপচাপ থাকি। তবে তাঁদের চিনতে পারিনি।’এ ব্যাপারে লামা থানার এসআই মো. ইব্রাহিম বলেন, কারা এ হত্যার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে উদ্ঘাটন করা যায়নি।