তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কমিটি গঠনের জন্য সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশ পাঠানো হয়েছে।গতকাল বুধবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বছর ২৯ এপ্রিল সংসদে ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ পাস হয়। আইনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মজিবুর রহমান ফকির বলেন, সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ হলে দেশে ধূমপায়ীর সংখ্যা কমবে।