প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদ সাবের হোসেন চৌধুরী তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন। তিনি বলেন, বহুজাতিক তামাক কোম্পািনগুলোকে অধিক মুনাফা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য উচ্চহারে কর আরোপ করা হচ্ছে না। ওই সব কোম্পািন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, এমন অভিযোগ তুলে সাবের হোসেন বলেন, কর নির্ধারণ-প্রক্রিয়ায় তাদের অশুভ প্রভাব রয়েছে।
গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবের হোসেন এসব মন্তব্য করেন। এ সময় তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তামাকের ক্ষতিকর দিক, কর আরোপসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। সাবের হোসেন জাতীয় সংসদকে ধূমপানমুক্ত ঘোষণার দাবি জানিয়ে এটা কার্যকর করতে িস্পকারের হস্তক্ষেপ কামনা করেন।
হিসাব দিয়ে সাবের হোসেন বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করলে তিন হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে। কোনোরকম ধাপ না করে ১০টি শলাকার সিগারেটের প্যাকেটের জন্য ৬৩ টাকা এবং ২৫টি শলাকার বিড়ির প্যাকেটের ওপর ছয় টাকা কর আরোপের প্রস্তাব করেন তিনি। কর বাড়ানো হলে রাজস্ব আয় কমবে বলে মত দেওয়া ব্যক্তিদের উদ্দেশে সাবের হোসেন বলেন, এটা ভুল ও বিভ্রান্তিকর তথ্য।
উপস্থাপনায় বলা হয়, বর্তমানে তামাকজনিত রোগে বছরে প্রায় আড়াই লাখ মানুষ মারা যায়। বাজেটে প্রস্তাবিত পদক্ষেপগুলো তামাক নিয়ন্ত্রণে ও তামাক সেবন কমিয়ে আনতে যথেষ্ট কি না, তা নিয়ে উপস্থাপনায় সংশয় প্রকাশ করা হয়। সাবের হোসেন বলেন, এক বছর আগে তামাক নিয়ন্ত্রণ বিল পাস হলেও এখন পর্যন্ত বিধি প্রণয়ন করা হয়নি। এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ করেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন। তিনি রাজাকারদের জন্য ঘৃণাস্তম্ভ তৈরির প্রস্তাব দিয়ে বলেন, এটা তৈরি হলে সেখানে মানুষ থুতু ছিটাতে পারবে।
নাজমুল হক প্রধান শেয়ারবাজারে বিশেষ প্রণোদনা দিয়ে ৩২ লাখ বিনিয়োগকারীকে রক্ষার প্রস্তাব করেন। তিনি বলেন, ১৯৯৬ সালে শেয়ারবাজারে ধস নামলেও কিছুদিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসে। কিন্তু এখনকার অব্যাহত ধসে অর্থমন্ত্রীর মনোযোগ নেই বলে অভিযোগ তোলেন তিনি।
আমির হোসেন ভূঁইয়া বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছে। তিনি এটা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গতকাল বিকেল সোয়া পাঁচটায় শুরু হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন িস্পকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় বাজেটের ওপর আলোচনায় অংশ নেন মোজাম্মেল হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।
মাগরিবের নামাজের পর শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি িস্পকার ফজলে রাব্বী মিয়া। বাজেট আলোচনায় অংশ নেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন, বেগম সফুরা বেগম প্রমুখ।