তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবাণী বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাকজাত দ্রব্যের মোড়কের ৫০ শতাংশজুড়ে সচিত্র সতর্কবাণী দ্রুত চালু করার দাবি জানিয়েছে তামাকবিরোধী ১২টি সংগঠনের জোট। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
আগামী শনিবার থেকে আইনটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করা হলেও সেটা অনেকাংশেই মানা হচ্ছে না। ২০১৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইন ও ২০১৫ সালের বিধি অনুসারে তামাকজাত দ্রব্যের মোড়কের দুই পাশেই কমপক্ষে ৫০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক। এ দাবিতে তামাকবিরোধী ১২টি সংগঠন ১৪ মার্চ থেকে তিন দিনের রোড শোর আয়োজন করে।
সংগঠনগুলো হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইসপা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিওবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা।