তামাকজাত পণ্য বর্জনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত পণ্য সেবন ও এর ব্যবহার বিশ্বজুড়ে মরণব্যাধি ক্যানসারের ভয়াবহতা বাড়িয়েছে। নিজের ও পরিবেশের সুরক্ষায় তামাকজাত পণ্য বর্জন করতে হবে। এ ব্যাপারে তরুণদের সচেতন হতে হবে। তামাকপণ্যের বিপণন বন্ধ ও বর্জনে পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
গতকাল রোববার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে বেলা ১১টায় এ সভা হয়। সেবাধর্মী সংগঠন সোসাইটি ফর কম্বেটিং ক্যানসার ইন বাংলাদেশ (এসসিসিবি) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মাহবুবুর রহমান। প্রবন্ধ পাঠ করেন এসসিসিবির সাধারণ সম্পাদক সেলিনা আকতার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক খান তৌহিদ ওসমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা, অধ্যাপক জরিন আখতার এবং আবু সাদাত মোহাম্মদ নোমান।