তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিড়ি-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় সমাজ ও মানব উন্নয়ন সংস্থার (সমাস) উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠন তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব-সম্পর্কিত সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও স্বাক্ষর সংগ্রহ করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, সমাসের পরিচালক মো. সানোয়ার উদ্দিন, শিক্ষক নেতা আবদুল হালিম, আবদুল মান্নান, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, ধূমপানবিরোধী কার্যক্রমের সমন্বয়কারী আবুল হাশেম প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।