তামাকজাত পণ্যের ওপর শুল্ক আরোপের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক আরোপের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের সামনে বেসরকারি সংস্থা তামাকবিরোধী নারী জোটের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট পারস্পেকটিভ (এসডিপি) এ মানববন্ধনের আয়োজন করে। এসডিপির নির্বাহী পরিচালক ও তামাকবিরোধী নারী জোটের প্রতিনিধি সুমিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুভাষ দত্ত চাকমা, সজীব চাকমা, উৎপল তালুকদার প্রমুখ। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম তামাকে ছেয়ে গেছে। সরকার তামাকজাত পণ্যের ওপর শুল্ক বাড়ালে তামাক চাষে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।