তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক ধার্যের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করে তা আদায়ের দাবিতে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রোববার তামাকবিরোধী নারী জোট ও মানসিকা মহিলা সংস্থা লালমনিরহাট যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানসিকা মহিলা সংস্থা লালমনিরহাটের সভানেত্রী রাবেয়া বেগম। তিনি বলেন, বাংলাদেশের ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে তামাক সেবন করেন। ধূমপান নারীদের মধ্যে কম। কিন্তু নারীরা পরোক্ষ ধূমপানের শিকার। ঘরে স্বামী, বাবা, ভাই বা যেকোনো পুরুষ আত্মীয় বা সহকর্মী ধূমপান করলে তাঁরা এর ক্ষতি থেকে রেহাই পান না। এ ছাড়া তামাকজাত বিভিন্ন পণ্য যেমন গুল, জর্দাসহ বিভিন্ন নেশা নারী ও পুরুষ সবাই করে থাকেন। তাই তামাক সেবন নিরুৎসাহিত করতে হলে তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ সম্পূরক শুল্ক কর ধার্য করে তা আদায় নিশ্চিত করতে হবে।