প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক মো. নাদিম হাসান প্রমুখ বক্তব্য দেন। পরে ধূমপানের কুফল ও বিভিন্ন জটিল রোগ নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।