তামাকমুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করো—এই আহ্বান সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে গতকাল রোববার ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। ফরিদপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে শোভাযাত্রা শেষে ফরিদপুর জেনারেল হাসপাতালের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন অসিত রঞ্জন দাস। বক্তব্য দেন জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট খন্দকার এ এইচ সায়াদ ও ঊষা রঞ্জন চক্রবর্তী প্রমুখ।