তামাকমুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাদামাটা মোড়ক—তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় গতকাল মঙ্গলবার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক বশিরুল আলম সভাপতিত্ব করেন। সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার বিজয় বসাক, সিভিল সার্জন রুস্তুম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন প্রমুখ। তাঁরা বলেন, তামাক অর্থনৈতিক, সামাজিক ও শারীরিক ক্ষতি করে।