তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাকে কর বাড়াতে হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাকের দাম না বাড়িয়ে কর বাড়াতে হবে৷
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৪ প্রদান এবং বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘তামাকে কর বাড়াও, রোগ-মৃত্যুর হার কমাও’ প্রতিপাদ্য সামনে রেখে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ‘প্রজ্ঞা’ ও ‘আত্মা’।
তথ্যমন্ত্রী বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা ৫০০ টাকা করা হয়েছে৷ তবে এ আইনের কার্যকারিতা নেই।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক উবায়দুল বাদল, ঢাকা ট্রিবিউন-এর নিজস্ব প্রতিবেদক আবু বকর সিদ্দিক, বৈশাখী টেলিভিশনের রিতা নাহার, এনটিভির মঈদুল ইসলাম ও সিলেট সুরমার প্রধান প্রতিবেদক শাহ সুহেল আহমেদ।