তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সংসদে বিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাকজাত দ্রব্য উৎপাদন, ব্যবহার, শিল্প স্থাপন এবং তামাকের চাষ নিরুৎসাহিত করতে গতকাল সোমবার জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৩’ সংসদে উত্থাপিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিলটি উত্থাপন করেন।উত্থাপনের পর বিলটি ১০ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে গুল, জর্দা ও সাদাপাতাকে তামাকজাত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রস্তাবিত আইনে পাবলিক প্লেসের সংজ্ঞায় বেসরকারি অফিস অন্তর্ভুক্ত করা হয়েছে।