তামান্নার দাফন সম্পন্ন, মামলা করবে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় নিহত প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের মা রোহানা ইয়াসমিন অভিযোগ করেছেন, বিমানটি ত্রুটিপূর্ণ ছিল। এ ছাড়া দুর্ঘটনার পর তাঁর মেয়েকে সময়মতো উদ্ধার করা হয়নি। এ জন্য তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়েকে দাফনের পর এ কথা বলেন তামান্নার মা। বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় নানার কবরের পাশে দাফন করা হয়েছে তামান্নাকে। গত বুধবার রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশে ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল এভিয়েশনের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি।