তামিম ইকবালের বাড়ি থেকে লাখ টাকা চুরি চালক লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক তামিম ইকবালের চট্টগ্রামের কাজীর দেউড়ির বাসা থেকে নগদ এক লাখ টাকা খোয়া গেছে। তামিমের পরিবারের সদস্যরা বলেছেন, তাঁদের বাড়ির গাড়িচালক মো. সুমন এ টাকা নিয়েছেন বলে তাঁরা ধারণা করছেন। সুমন পলাতক রয়েছেন।তামিম ইকবালের মা নুসরাত ইকবাল প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল থেকে সুমনকে দেখা যাচ্ছিল না। পরে দেখি, আমার ডেস্কে রাখা এক লাখ টাকা নেই। মোবাইলে ফোন দিয়েও সুমনের ফোন বন্ধ পাচ্ছি। আরও কিছু নিয়েছে কি না, তা এখনো খতিয়ে দেখতে পারিনি।’সুমনের ছেলের নামে একটি ব্যাংকে করা স্থায়ী আমানতের টাকাও সুমন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন নুসরাত ইকবাল। এই স্থায়ী আমানত তাঁর করে দেওয়া বলে তিনি দাবি করেন।জানা গেছে, সুমনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি নগরের লেডিস ক্লাবের পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ গতকাল বলেন, ‘এখনো মামলা হয়নি, তবে বিষয়টি আমরা দেখব।’