তার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলের মাহফুজ খাল এলাকায় বুধবার দিবাগত রাতে বিদ্যুতের তার চুরি হয়েছে।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, চুরি হওয়া তারের মূল্য সাড়ে তিন লাখ টাকারও বেশি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গত বুধবার রাত দেড়টা থেকে পুরো রাঙ্গুনিয়া উপজেলা বিদ্যুৎবিহীন। এতে এলাকার লোকজনের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।