তার চুরি, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ লাইন চুরির ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গত শনিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এতে কারখানাসহ আবাসিক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে।কারখানা থেকে জানা যায়, কুশিয়ারা নদী থেকে সার কারখানায় পানি সরবরাহের কাজে ব্যবহূত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের ৩৩০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের ৪৫০ মিটার তার রাতের আঁধারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মূল্য প্রায় ছয় লাখ টাকা।কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইসকন্দর আলী জানান, একটি সংঘবদ্ধ চোর চক্র কারখানা থেকে জেটিঘাট পর্যন্ত বিদ্যুতের লাইন কেটে নিয়ে যায়। এরপর বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হবে।