তার ঠাঁই হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভিন আক্তার তসলিমা
পারভিন আক্তার তসলিমা

১৩ বছর বয়সের কন্যাশিশু। নিজের পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারে না। আদালতের মাধ্যমে তার ঠাঁই হলো গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে।
ওই শিশুটির নাম পারভিন আক্তার তসলিমা। গত শনিবার রাজধানীর সবুজবাগ থানার বালুরমাঠ এলাকায় ঘোরাঘুরির সময় মেয়েটিকে খুঁজে পান আয়েশা বেগম নামের এক নারী। তিনি শিশুটিকে সবুজবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান শিশুটিকে আজ সোমবার আদালতে হাজির করে প্রতিবেদন দেন। তাতে বলা হয়, গত শনিবার শিশু পারভিন বালুরমাঠ এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় আয়েশা বেগম নামের এক নারীকে শিশু তাসলিমা তার পরিচয় দিতে গিয়ে বলে, তার বাবার নাম লুৎ​ফর রহমান। কক্সবাজারে তার বাড়ি। রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সে। কিন্তু সেই ঠিকানাও তিনি বলতে পারেননি। তাই তার নিরাপদ হেফাজতে রাখা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, শিশুটি তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনি। ঢাকার মহানগর হাকিম ওয়াইজ কুরুনী খান চৌধুরী শিশু পারভিন আক্তারকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।