তার পরেতে দেখা গেল...

বাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যের নাম বায়োস্কোপ। নগরজীবনে কাঠের বাক্সে চোখ লাগিয়ে গানের মাধ্যমে ছবি দেখার দৃশ্য খুব একটা চোখে না পড়লেও গ্রামবাংলার উৎসব, পূজা-পার্বণে এর দেখা মেলে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পান্দাল ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিফাজ আলী (৬০) নেশা থেকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। চাচা গেদা বয়াতির হাত ধরে এ পেশায় জড়ান নিফাজ আলী। এ ছাড়া কৃষিকাজেও জড়িত তিনি। ছবি: সোয়েল রানা

নজর করে দেখ ভালো, গাঁয়ের বধূ নাইয়র এল, তার পরেতে দেখা গেল, যমুনায় পানি এল, সরকার বাড়ি ভাইসা গেল। কুতুব মিনার হেলে গেল। তার পরেতে দেখা গেল, পরি ঘোড়া চইলা এল, মানুষের মতো মুখ তার দেখো ভালো। কী চমৎকার দেখা গেল। গানে গানে এসব কথা বলে চলেছেন নিফাজ আলী। ছবি: সোয়েল রানা

আগের দিনে বায়োস্কোপওয়ালা রং-বেরঙের পোশাক পরে হাতে ঝুনঝুনি বাজিয়ে বিভিন্ন রকমের বিশ্বের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে ছুটতেন এ-গ্রাম থেকে ও-গ্রাম। অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালা মতো আর তাঁর পেছন পেছন ছুটে বেড়াত দামাল ছেলেমেয়েরা। সে সুযোগ না থাকলেও মেলায় দেখা মেলে বায়োস্কোপের। ছবি: সোয়েল রানা

বায়োস্কোপে দুই পাশে দুটি ও সামনের দিকে চারটি চোখ আছে। সেগুলোতে চোখ লাগিয়ে একসঙ্গে পাঁচ-ছয়জন বায়োস্কোপ দেখতে পারেন। ছোট্ট শিশুদের আগ্রহ এ ক্ষেত্রে বেশি হলেও কম যান না বড়রাও। ছোট শিশুদের জন্য ফি প্রতি শো ৫-১০ টাকা। প্রত্যেক শোয়ে ৩ থেকে ৫ মিনিটে দেখানো হয় ২০ থেকে ২২টি ছবি। ছবি: সোয়েল রানা

বায়োস্কোপকে গ্রামবাংলার সিনেমা হল বলা হয়। কয়েকটি ছবি দেখিয়ে গানে গানে সেগুলো বর্ণনা দেওয়া হয়। বগুড়া শহরের এডওয়ার্ড পার্কে পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলায় দেখানো হচ্ছে বায়োস্কোপ। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা

বাংলার প্রায় হারিয়ে যাওয়া বায়োস্কোপ দেখতে বৈশাখী মেলাও ছিল বেশ ভিড়। বগুড়া শহরের এডওয়ার্ড পার্ক থেকে ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা

বগুড়া শহরের এডওয়ার্ড পার্কে পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলায় বায়োস্কোপ দেখতে শিশুদের পাশাপাশি ছিলেন বড়রাও। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা

একের পর এক ছবি আসছে। গানে গানে ছবির বিবরণ বর্ণনা করছেন নিফাজ আলী। আশপাশের লোকেরা অনেক সময় তা শুনে হাসছেন। ছবি: সোয়েল রানা