তারাকান্দায় বিজয়ী ১৪ দল-সমর্থিত শরীফ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ৭২টি কেন্দ্রের সব কটির ফলাফলের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘোষণা দেন।
চেয়ারম্যান পদে শরীফ আহমেদ পেয়েছেন ৬৪ হাজার ৯৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৮ দল-সমর্থিত মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ৪৯ হাজার ৬০৯ ভোট।
নির্বাচনে শেখ আলাউদ্দিন ভাইস চেয়ারম্যান (৫৪ হাজার ৯০২ ভোট) ও নীলুফার ইয়াসমিন মণি সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান (৫০ হাজার ৭২৯ ভোট) হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল আটাটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ে।