তারাকান্দায় বজ্রপাতে দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বজ্রপাতে খাদেমুল ইসলাম (৩২) ও হালিমা খাতুন (৩০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিসকা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খাদেমুল ইসলাম বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যান।
খাদেমুলের স্ত্রী হালিমা খাতুন পুকুরপাড়ে বসে ছিলেন। ওই সময় পুকুরপাড়ে বজ্রপাত হলে ওই দম্পতি গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর রাত সোয়া ১১টায় কর্তব্যরত চিকিৎসক খাদেমুল ও হালিমাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বজ্রপাতে দম্পতির মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন।