তারাগঞ্জ এইচ এন বিদ্যালয়ের পুনর্মিলনী ২৩ মার্চ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান হবে ২৩ ও ২৪ মার্চ। এর আগে অনুষ্ঠানের জন্য ৩০ ও ৩১ মার্চ নির্ধারণ করা হয়। অনিবার্য কারণে সময়সূচি পরিবর্তনের কথা জানিয়েছে আয়োজক কমিটি।
গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা এবং নরসিংদীর শিবপুর, পলাশ ও মনোহরদী উপজেলার সংযোগস্থলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ঐতিহ্যবাহী এই বিদ্যালয় অবস্থিত। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা ছাড়াও থাকছে সেমিনার, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকা আলোকসজ্জায় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে আতশবাজির ঝলকানিও। প্রকাশিত হবে সুভ্যেনির।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ। আশা করা যায়, বিদ্যালয়ের ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেবে এই অনুষ্ঠান।
বিজ্ঞপ্তি