তারাগঞ্জ ও উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরগামী একটি বাস গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে নৈশকোচের যাত্রী ঠাকুরগাঁওয়ের আশ্রমপুর এলাকার চন্দন কুমার (৩৬) ও বুলবুল আহমেদ (৩০) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া আহত ১৯ জনকে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত আরও একজন মারা যান।কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে নূর ইসলাম উলিপুর পৌরসভার শিববাড়ি এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নূর ইসলামের বাড়ি উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি মহল্লায়।