তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরিচালনা কমিটি তাঁকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত করে।
আবদুল বারী মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভাই আমি জরুরি কাজে বাইরে আছি। পরিচালনা কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা জানি না। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখন কথা বলতে চাই না।’