তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বিকল এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি এক মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে মুমূর্ষু রোগীদের যথাসময়ে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে অনেক সময় দ্রুত নিতে না পারায় কিছুসংখ্যক রোগী মারাও যাচ্ছে।৪ জানুয়ারি দিবাগত রাত তিনটায় তারাগঞ্জ উপজেলার হাড়িকাটা গ্রামের ইসলাম উদ্দিন বুক ও পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। চিকিৎসকেরা তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় যথাসময়ে নিতে না পারায় তিনি ভোর পাঁচটায় মারা যান।অ্যাম্বুলেন্সের চালক রফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সের রিং, পিস্টন, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট। এ কারণে এটি গ্যারেজে রাখা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন এখানে গড়ে বহির্বিভাগ ও জরুরি বিভাগে ৩০০-৪০০ রোগী চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অ্যাম্বুলেন্সটি প্রায় এক মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে রোগী ও রোগীর স্বজনদের ভোগান্তি বেড়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জহুরুল হক জানান, ইসলাম উদ্দিন হূদেরাগে মারা গেছেন। অ্যাম্বুলেন্সটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হওয়ায় এটি গ্যারেজে রয়েছে। কিন্তু তহবিলে টাকা না থাকায় এটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে।ইসলাম উদ্দিনের ছেলে এরশাদ উদ্দিন বলেন, ‘অ্যাম্বুলেন্সের অভাবে আমার বাবাকে যথাসময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে না পারায় ভোর পাঁচটায় তিনি মারা গেছেন।’