তারাগঞ্জে এক নারীর হাত বাঁধা, লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি কলাবাগান থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার হাড়িয়ালকুঠি ইউনিয়নের উজিয়াল গ্রামে তাঁর লাশ পাওয়া যায়।
তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সকালে ওই নারীর লাশ কলাবাগানে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ওই নারীর গায়ের রং ফরসা, পরনে আকাশি রঙের সালোয়ার-কামিজ ছিল। গলায় ছিল ওড়না প্যাঁচানো এবং দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।