তারাগঞ্জে এক রাতে আটটি গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে গত বুধবার দিবাগত রাতে দুই কৃষকের হালের আটটি গরু চুরি হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ইকরচালী ইউনিয়নের হাজিপুর বাচ্ছুরবান্ধ গ্রামের কৃষক বিকাশ চন্দ্রের চারটি ও কৃষ্ণ কুমারের চারটি বলদ করে নিয়ে যায়। ওই দুই কৃষক এসব বলদ হালচাষের কাজে ব্যবহার করতেন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন গরু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এখনো কেউ অভিযোগ করেনি।