তারাগঞ্জে তিনজন নিহত, ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। রংপুর-সৈয়দপুর মহাসড়কের বালাবাড়ীতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগঞ্জের চাপড়ারপাড় গ্রামের রহিমা খাতুন (২৮) ভ্যানে চড়ে ওই সড়ক দিয়ে ইকরচালী বাজারে যাওয়ার পথে বালাবাড়ীতে রংপুরগামী ইটবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রহিমা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করলে পালানোর সময় ৫০০ গজ দূরে ট্রাকটির সৈয়দপুরগামী একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের শ্রমিক কামরুল ইসলাম (৩৫) ও দীনেশ চন্দ্র রায় (২৮) ঘটনাস্থলে নিহত এবং মিনিবাসের ২০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।