তারাগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে আইরিন খাতুন (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে তানিয়া আক্তার (২৫) নামের অপর এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। আইরিনের বাবা অভিযোগ করেন, বিয়ের চার বছরের মাথায় তাঁদের একটি কন্যাসন্তান হয়। এর পর থেকে আইরিনের ওপর কারণে-অকারণে নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে এলাকায় কয়েকবার বিচার-সালিসও হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আইরিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, আইরিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে আলমপুর ইউনিয়নের শেরমস্ত চৌধুরীপাড়া গ্রামের গৃহবধূ তানিয়া আক্তারের লাশ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বিকেল পাঁচটায় পুলিশ লাশ উদ্ধার করে রংপুর হাসপাতালের মর্গে পাঠায়। তানিয়ার বাড়ি নীলফামারী জেলার কোন্দল গ্রামে। চার বছর আগে শেরমস্ত চৌধুরীপাড়া গ্রামের জোহাব চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়।