তারাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিবা রানী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কয়েক দিন আগে শিবা ও তার পরিবারের লোকজন তার নানার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে খেলা করতে গিয়ে সে বাড়ির উঠানে টিউবওয়েলের পানি ফেলার গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।