তারাগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে নদীরপাড় পাঠানপাড়া গ্রামের এক বাক্প্রতিবন্ধী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা গতকাল রোববার তারাগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ গতকাল দুপুরে অভিযুক্ত আতিয়ার রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাঠানপাড়া গ্রামের এক বাক্প্রতিবন্ধী গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গেলে ওই গ্রামের খয়ের উদ্দিনের ছেলে আতিয়ার রহমান তাকে নদীর ধারে ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি ইশারা-ইঙ্গিতে তার বাবাকে জানায়।