তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে এক ব্যক্তির উদ্যোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৯ জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করা হয়েছে।
গতকাল শনিবার ওই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ উপলক্ষে ওই বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, হাড়িয়ারকুঠি ইউপির চেয়ারম্যান কুমারেশ রায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম।
এক বছর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ জন্য প্রায় ছয় লাখ টাকা ব্যয় হবে। তবে দাতা নিজের নাম প্রকাশ করতে রাজী হননি।