তারাগঞ্জে বাস নদীতে, একজন নিহত, আহত ৪০
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল রোববার রাতে ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে একটি বাস নদীতে পড়ে যায়৷ এতে রেবেকা বেগম (৫০) নামের এক নারী নিহত হন৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁওগামী একটি বাস উপজেলার যমুনেশ্বরী নদীর বারতি সেতুর ওপর পেঁৗছালে এটি একটি ট্রাককে অতিক্রম করতে যায়৷ এ সময় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলে ওই বাসের কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন৷
সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গুরুতর আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ তবে গুরুতর আহত রেবেকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে নয়টার দিকে মারা যান৷ রাত সাড়ে ১১টায় এ প্রিতবেদন লেখা পর্যন্ত বাসযাত্রীদের উদ্ধারকাজ চলছিল৷ এই উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দিয়েছে৷
খবর পেয়ে জেলা প্রশাসক ফিরদ উদ্দীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন৷
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷