তারাগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। বাইসাইকেল আরোহীর নাম টন্না মিয়া (৪০)। তাঁর বাড়ি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন: দুলাল ও লেবু মিয়া। বৃহস্পতিবার রাত আটটায় তারাগঞ্জ বাজার থেকে বাইসাইকেলে করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন টন্না মিয়া। তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী দুলাল ও লেবু আহত হন।