তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরওয়ার হোসেন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। সরওয়ার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।এলাকাবাসী জানান, ওই দিন রাত সাড়ে আটটার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় নিজ বাড়িতে কম্পিউটারের মাল্টিপ্লাগ ঠিক করছিলেন। হঠাৎ বিদ্যুৎ এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টায় তিনি মারা যান।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।