তারাগঞ্জে বেশির ভাগ বিদ্যালয়ে পাঠাগার নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশির ভাগেরই পাঠাগার নেই। আবার যেগুলোতে আছে, সেগুলোর পাঠাগারও অধিকাংশ সময় থাকে তালাবদ্ধ।
চাঁন্দেরপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ে ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, পাঠাগারের জন্য আনা চার শতাধিক বই তালাবদ্ধ অবস্থায় আলমারিতে সাজানো। তবে পাঠাগারের কোনো কার্যক্রম নেই। মুঠোফোনে প্রধান শিক্ষক সাদেক হোসেন বলেন, শিগগিরই পাঠাগার চালু করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, ‘ পাঠাগারগুলোকে কাজে লাগানোর ব্যাপারে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
ইউএনও গোলাম মওলা বলেন, শিগগিরই পাঠাগারগুলো চালু করা যায়, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।