তারাগঞ্জে ভেঙে গেছে দুটি কালভার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার বায়ানের বাড়ি-ঠাকুরটারী ও চিলাপাক-বুড়িরহাট রাস্তায় নির্মিত দুটি কালভার্ট ভেঙে গেছে। এতে ১১টি গ্রামের ২৩ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন প্রামাণিক বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী সফিউর রহমান বলেন, বরাদ্দ পাওয়া গেছে। চলতি বছরে ওই স্থানে কালভার্ট দুটি নির্মাণ করা হবে।