তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও চালক আহত হয়েছেন।
নিহতের পরিবার, কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাংলাচড়া গ্রামের ডালিম রায় (৪২), একই গ্রামের শ্রীনাথ রায়কে (৪৫) মোটরসাইকেলে নিয়ে তারাগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁরা উপজেলার জয়বাংলার মোড়ে পৌঁছালে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শ্রীনাথ রায় নিহত হন। এ ছাড়া ডালিম গুরুতর আহত হন।
ডালিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।