তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলা বিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মনোরঞ্জন রায় (৩৭) নামের এক কলা বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার তের মাইলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে কুমারপাড়া গ্রামের মনোরঞ্জন রায় তারাগঞ্জ বাজার থেকে কলা কিনে বাইসাইকেলে করে ইকরচালী বাজারে যাচ্ছিলেন। পথে তের মাইলে রংপুরগামী একটি মাইক্রোবাস বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।